প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, October 27, 2023

তুই | বিরথ চন্দ্র মণ্ডল

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০

কবিতা
বিরথ চন্দ্র মণ্ডল

তুই

তোকে দেখলে আমার জন্মান্তরের কথা মনে পড়ে
তুই বিশাল বৃক্ষ! ছায়াদানে যার অতুল ঐশ্বর্য
আমি সেই গাছের এক টুকরো ফল

তোর শিয়রে এক পাখি গেয়ে যেত গান
সে গানের বিষাদ ব্যথাতুর ঠোঁটে অনর্গল ব্যাকুল বেহাগ

আর আজ—
তুই ছুটে চলা নিষ্পাপ প্লাবন…
আত্মক্ষরণে জেনে গেছিস - বাঁচতে গেলে কীভাবে খেতে হয় অন্ধকার, রুদ্ধতার সমস্ত শিকল

তুই এক বোধিসত্ত্ব বৃক্ষ
আর এক...
একার ভেতরে একা
দিব্যি চালিয়ে নিচ্ছিস অনন্ত শসন।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)