প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Saturday, December 9, 2023

পরকীয়া | স্যুইচ | অলক চক্রবর্তী

বাতায়ন/পরকীয়া/ছোটগল্প/১ম বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০

পরকীয়া | ছোটগল্প
অলক চক্রবর্তী

স্যুইচ


তমোঘ্ন সন্ধ্যায় ফিরে বিরক্তি প্রকাশ করে বলল, “কাল দিল্লিতে আর্জেন্ট মিটিং। আমাকেই পেয়ে বসেছে। এবার দেখছি স্যুইচ করতে হবে!”
“আর ভ্যান্তারা কোরো না। আসলে তুমিও হিল্লি-দিল্লি খোঁজ। ঘরে তোমার মন টেকে না। বুঝি না!” মঞ্জুলিকা ঠেস মেরে বলল।
আবার আরেক ফাঁকে সেই মঞ্জুলিকাই ফোন করল দ্বৈপায়নকে, “কাল তমোঘ্ন দিল্লি ট্যুরে। পরশু রাতে ফিরবে।”
দ্বৈপায়ন উচ্ছ্বসিত হয়ে বলল, “জিও ডার্লিং। দিল কী বাত।”

তমোঘ্ন বেরিয়ে গেল সকাল আটটায়। সাড়ে দশটায় ফ্লাইট। মঞ্জুলিকার মেয়ের স্কুল, দশটায়। আর মঞ্জুলিকা সাড়ে দশটায়— দ্বৈপায়নের সঙ্গে রিসর্টে। চুম্বন পর্বের পর মঞ্জুলিকা বলল, “জানো, রেগো না প্লিজ। ওই ব্যাগটা না আনতে ভুলে গেছি! সঙ্গে কন্ডোম নেই। যাও প্লিজ।”

“কী যে করো না, আগের বার এক ডজন রাখতে দিলাম। জানো তো আমি ভুলে যাই। তোমার আবার কন্ডোম ছাড়া—” দ্বৈপায়ন বেরিয়ে গেল।

মঞ্জুলিকার হঠাৎ মনে হল, তমোঘ্ন প্রেশারের ওষুধ সঙ্গে নিয়ে যায়নি। ভাবল, ফোন করে বলে দেয়— যেন কিনে নেয়। কিন্তু ফোন করতে গিয়ে আশ্চর্য হল রুমের মধ্যেই তমোঘ্নর রিং টোন! আধ খোলা ড্রয়ারে চার্জ হচ্ছে। তমোঘ্নরই ফোন, “দিল্লি মিটিং, দেখাচ্ছি মজা!” ফোন স্যুইচড অফ করে ব্যাগে রেখে দিল।

ঘণ্টাখানিক পর অ্যাটেন্ডেন্ট নক করল দরজায়। বলল, “আগের স্যার ফোন ফেলে গেছেন বলছেন। ফোনটা দেখেছেন?”

দ্বৈপায়ন রেগে বলল, “না, নেই। ডিস্টার্ব করবে না।” বলে আবার মঞ্জুলিকার বুকে মুখ গুঁজল। একটু পরে আবার অ্যাটেন্ডেন্ট নক করল, “স্যার নিজে এসে খুঁজবেন। পাশের রুমটা খালি আছে। প্লিজ আর ডিস্টার্ব হবে না স্যার।”

ওরা তড়িঘড়ি পাশের রুমে গেল।

তমোঘ্ন হন্তদন্ত হয়ে ঢুকল। চার্জার ও ফোনটা নেই। অন্য একটা ফোন টেবিলে। তমোঘ্ন ফোনটা নিয়ে ভাল করে দেখল এবং নিয়ে চলে গেল।

মঞ্জুলিকার হাত হঠাৎ কেঁপে গেল। মদের গ্লাস পড়ে ভেঙে গেল। দ্বৈপায়ন বলল, “হোয়াট’স রং?”

মঞ্জুলিকা আর্ত কণ্ঠে বলল, “আমার ফোন!”

 

সমাপ্ত

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)