প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

চৈতি হাওয়া—নববর্ষ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ , ১৪৩৩ চৈতি হাওয়া—নববর্ষ | সম্পাদকীয়   চৈতি হাওয়া—নববর্ষ "দুগ্ধপোষ্য...

Friday, December 8, 2023

পরকীয়া | সালু | সুধাংশু চক্রবর্তী

বাতায়ন/পরকীয়া/গল্পাণু/১ম বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০

পরকীয়া | গল্পাণু
সুধাংশু চক্রবর্তী

 

সালু

 

রাস্তায় দেখা হতেই দুব্বোবুড়ি ফোকলা মুখে হেসে চোখ টিপে বলে, ‘অফিস করে ফিরলে বাবু?’
বাড়িতে ঢুকলাম। ঝিনাই বলল, ‘খোয়াক্ষীর নিয়ে এসো। পিঠে বানাব।’

গতরাতেই গরম গরম সাতটা মালপোয়া খেয়েছি। বিন্তি খাইয়েছিল। মিষ্টির দোকানে এসে খোয়াক্ষীর চাইলাম। মেয়েটি তখনই এসে বলল, ‘পোয়াটাক মাখা সন্দেশ দাও গোপালদা’ দোকানি জবাব দেয়, ‘একটু সবুর কর সালু। সৌমিত্রবাবুকে আগে ছেড়ে দিই।’ আমাকে এক ঝলক দেখে নিয়ে মেয়েটি চাপা গলায় বলে, ‘এই বয়সে বেশি মিষ্টি খাওয়া কি ভাল বাবু? গতকালই মালপোয়া খেয়েছেন। আজ এলাম মাখা সন্দেশ কিনতে।’

মেয়েটিকে আগে কখনো দেখিনি। তবে বিন্তির মা দুব্বোবুড়িকে অনেকবারই ওই নামে কাউকে ডাকতে শুনেছি।

 

সমাপ্ত

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)