প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Thursday, February 22, 2024

বিরহ | প্রেম-বিরহ | শংকর ব্রহ্ম

বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০

বিরহ | কবিতা

শংকর ব্রহ্ম

প্রেম-বিরহ


কাউকে কখনও যদি ভাল লাগে 
তবে তাকে নিয়ে কবিতা লেখার কথা ভাব 
ব্যঞ্জনা ও উপমায় দেখ রূপময় হয়ে ওঠে কিনা?
কিংবা কিছু না-ও করতে পার।
 
চোখের আড়ালে তাকে রাখ কিছু কাল
শুধু মনে মনে ভাব তার কথা 
বাগানে বসাও তাকে সাবধানে এনে 
দেখ কোন জ্যোৎস্না ফোটে কিনা?
 
কাউকে কখনও যদি সত্যি ভাল লাগে 
তবে তাকে ছেড়ে চলে যাও দূরে বহুদূরে
তারপর তাকে তুলে এনে একান্ত গোপনে
আনমনে বসাও তুমি বুকের বাগানে
দেখ কোন ফুল ফোটে কিনা?
তারপর মনে প্রাণে ভালবাস তাকে।

4 comments:

  1. চমৎকার লিখেছেন।

    ReplyDelete
  2. সুধাংশু চক্রবর্তী

    ReplyDelete
  3. শিপ্রা ভট্টাচার্যFebruary 29, 2024 at 12:59 PM

    খুব সুন্দর...

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 9 (Last 7 days)