প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, February 21, 2024

বিরহ | হলুদ হেমন্ত | ফিরোজা খাতুন

বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০

বিরহ | কবিতা

ফিরোজা খাতুন

হলুদ হেমন্ত


সুবর্ণরেখার হরিদ্রাভ বালির বুকে,
ম্রিয়মান হেমন্তে দুর্বল ক্ষয়িষ্ণু রোদে
উড়ে যায় জীবনের অবশিষ্ট খড়কুটো,

ভাঙনের তীরে বেআবরু শিকড়ে
নীরব বেদনায় গাছেরা ঝরায় হলুদ পাতা,
কম্পিত দোদুল বার্ধক্যের বাতাস
ফুরিয়ে গেছে নৈর্ঋত কোণে,
 
স্তিমিত ঢেউয়ের অন্দরে অশ্রু ঝরে,
নদীর সাথে এই বুঝি তার শেষ দেখা।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)