প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, February 21, 2024

বিরহ | অনুভবে ও অন্য তিন | সুধাংশু চক্রবর্তী

বাতায়ন/বিরহ/কবিতাণু/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০

 

বিরহ | কবিতাণু

সুধাংশু চক্রবর্তী

 

অনুভবে ও অন্য তিন

 

অনুভবে

 

শীতের বাতাসের গলায় বিরহের তান

ঝরে পড়া পাতাদের টুপটুপ শব্দে মিশে থাকে

ঝিঁঝিপোকাদের অক্লান্ত বিরহের গান...

 

ইতস্তত অবাধ বিচরণে ব্যস্ত শেষ বিকেলের ভগ্ন ছায়া 

 

আমার বিরহ মুহূর্তেরা

 

বিষণ্ণ পড়ন্ত দুপুরের গায়ে ঝুলে থাকে

গুমরে মরা বিরহের মুহূর্তগুলো  

খোলা জানালায় টানানো রয়েছে বিস্তর হতাশার ছবি

নিদ্রাহীন চোখের পাতা ভেসে যায় 

ফেলে আসা দিনলিপির করুণ বিলাপে 

 

সেদিনের পর থেকে

 

শুধু একবার ধরেছি ওই হাত

সেই থেকে শুরু হয়েছে আমার অন্তহীন বিরহকাল

সৃষ্টিছাড়া স্বপ্নেরা আজও নিরাশার সুতোয়

অনর্গল গেঁথে চলেছে

বিরহের এক অন্তহীন অক্ষরমালা 

 

নিষ্ঠুর সময়

 

নিস্তরঙ্গ পুকুরের ঘাটে

জমাট বেঁধেছে বিরহ কালের হতাশা

আজও কেন সময় করে উঠতে পারলে না...   

অন্তত একবার এসে মেপে যাও

আমারই বুকভাঙা তীব্র হাহাকারের তীব্রতা।


No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)