প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Wednesday, February 21, 2024

বিরহ | শিরোনামহীন | সুশান্ত সেন

বাতায়ন/বিরহ/কবিতাণু/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০

বিরহ | কবিতাণু

সুশান্ত সেন

শিরোনামহীন


১)

তোমার পাশে বসে আছি
তোমার হাত ধরে আছি
তবু ভয়
তুমি চলে গেলে
আর ফিরে আসবে না।
ভালবাসার উত্তাপে তুমি
বাষ্প হয়ে মিলিয়ে যাবে।
 
২)
 
তুমি চাঁপাডাঙায় আমি নৈহাটিতে
মাঝে রেলগাড়ি
তুমি কি "প্রতিদিন - যাত্রা" করবে
না বদলি নেবে তাড়াতাড়ি।
ভুলে যেও না আমরা
অন্নবস্ত্র সংগ্রহকারী
হাউই প্রতিদিন, পুড়ে যাব কী তাড়াতাড়ি!
 
৩)
 
নীলের ঘরে আকাল
পথে মোহ
জানে কি ও?
ঊষা ঘেমো দুপুরবেলা
ডেলিভারির বেজায় ঠেলা।
 
কথা ছিল দেখা করার
সময় কাবার! কবে আবার!
 
৪)
 
গেলাম চলে দুপুরবেলা
যাবার কথা সন্ধে-কালে
মনে মনে সত্য মিথ্যা
যাচাই করি ইন্দ্রজালে।
 
আসতে যেতে প্রতিদিনই
দেখা হবে কথা ছিল
রেলের বাঁশি কাজের ঘণ্টা
সময়টাকে নাড়িয়ে দিল।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)