প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, April 4, 2024

পূর্বরাগ | সে আসছে… | অজয় দেবনাথ

বাতায়ন/পূর্বরাগ/কবিতা/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০

পূর্বরাগ | কবিতা

অজয় দেবনাথ

সে আসছে…


দেখিনি তাকে
শুনেছি কানে-কানে বাতাসের কাছে
 
সে আসছে…
তাই বাতাসও এলোমেলো, অবাধ্য
দিন-দিন অবাধ্যতা বেড়েই চলেছে
বুঝতে পারছি এবার আসবেই সে…
 
বাতাস সমানে ফিশফিশ করছে
সে আসছে… সে আসছে কিন্তু…
নূপুরের নিক্কণ শুনতে কি পাচ্ছ না
তোমার এখনও গোছগাছ হল-না
 
আমার অগোছালো জীবনে কী-আর গোছাব
সে এলে নিজেই গুছিয়ে নেবে
 
এখন
শুধু তারই অপেক্ষা…

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)