প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, April 4, 2024

পূর্বরাগ | তৃষ্ণা | জয়িতা ঘোষ হালদার

বাতায়ন/পূর্বরাগ/কবিতা/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০

পূর্বরাগ | কবিতা

জয়িতা ঘোষ হালদার

তৃষ্ণা


নোঙর ফেলব, ঘাটের তৃষায় চলেছি
সপ্তপর্ণীর সুগন্ধ আজও আকুল করে ডাকে।
তুমুল ঢেউ উথালপাতাল করছে

বার বার ছুঁড়ে ফেলে আজকাল
ছুঁয়ে যায় না আর ওরা—
আঘাত লাগলেও ওদেরই
বুকে জড়িয়ে রাখি।
জানি এটাই নিয়তি।
নদীর পাড়ে দূর থেকে যেন সে
আভাস জানায় কেবল—
আছি আমি।
নোঙর ফেলা সহজ নয় তাই
শত সহস্র বিফল তরী বাওয়ার
পরেও মেলে না জমি।
দূর থেকে কেউ বলতেই থাকে
আছি আমি, আছি আমি, আছি আমি।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)