প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, May 2, 2024

খুনি প্রেমিক | মহাদেব প্রামাণিক

বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতা

মহাদেব প্রামাণিক

খুনি প্রেমিক


শুধু ছাই লিখে দেওয়াল ভরিয়েছে যে কয়েদি সে আমার প্রেমিক!
যে কাঁসার থালায় ভাত খেত।
রোজ সকালে অফিস যেত।
দাবা খেলায় দারুণ হাত!
যে একটা পিঁপড়ে মারেনি কোনো দিন, সে কি না খুনি?

শুধু ছাই লিখে দেওয়াল ভরিয়েছে যে কয়েদি সে আমার প্রেমিক!
সে অপরাধী তবুও আমার ভালবাসা ওর ঠোঁটে ফুটে ওঠে।
যে খুব সহজে খুন করেছে আমাদের সম্পর্ক সে আমার প্রেমিক।
কয়েকটা ছক, ঘোড়ার চাল আড়াই ঘর, সৈনিক কে নাকি যেমন খুশি রাজা, মন্ত্রী, সাজানো যায় শত্রুর ঘর টপকালেই।
ও আমার প্রেমিক দাবার গুটি ভেবেছিল আমায়!
আমি শুধু ফিরিয়ে দিয়েছি, আমি শুধু জবাবে ঘুরিয়ে বলেছি ওর কথাগুলো।
একা থাকতে দাও! সময় চাই!
ও আমার প্রেমিক যার কাঁধে মাথা রেখে একটা শান্তি অনুভব করি।
ও আমার প্রেমিক, যে হাতে চিবুক ছুঁয়ে আদর করত।
ওই হাতেই খুলে নিলো সালফিউরিক অ্যাসিডের বোতল,
হিংস্র লাল চোখ বের করে এক নিমেষে ছুঁড়ে দিলো আমার মুখে।
তীব্র যন্ত্রণায় ছটপট করতে করতে আমি মুখে হাত দিয়ে বুঝি আমার মুখের মাংস গলে গলে পড়ছে, কাতরাতে কাতরাতে আমি লুটিয়ে পড়ি আর কিছু মনে নেই শুধু যন্ত্রণা ছাড়া!
 
শুধু ছাই লিখে দেওয়াল ভরিয়েছে যে কয়েদি সে আমার প্রেমিক!
যে নিষ্ঠুর মানুষটা আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলো সে আমারই প্রেমিক।
কেন ভুল প্রেমে কেটে যায় জীবন?
যে আমায় ভালবাসি এই চার অক্ষরের এত ভারী শব্দ শোনাত। তার হব না জেনে, আমি বাঁচতে চেয়েছি বলে আমারই ক্ষতি করল?
জেলে থাকতে থাকতে শুনেছি পাগল হয়েছে,
ছাই দিয়ে দেওয়াল লেখে যে কয়েদি সে আমার প্রেমিক।

1 comment:

  1. কলমের ধার তরোয়ালের ধারকেও হার মানায়

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)