বাতায়ন/গল্পাণু/২য় বর্ষ/সৈয়দ
হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১
গল্পাণু
জনা বন্দ্যোপাধ্যায়
অভিমান
আজই চার্চ-এর ফাদার
আলেয়াকে জানিয়েছেন তার জন্মদাতা বাবা বিখ্যাত পেইন্টার ডিসুজা ফারনান্ডেজ।
চার্চ-এর অনাথ আশ্রমে মানুষ আলেয়ার আঁকার প্রতিভা ও আগ্রহ ছোট থেকেই। ফাদারের
উৎসাহে রংবেরং-এর বিভিন্ন কার্ড আঁকত সে, সেগুলো লোকাল দোকানে ভাল দামে বিক্রি হত।
এইভাবেই কেটে গেছে
চব্বিশটা বছর। আজ শহরের একাডেমি গ্যালারিতে প্রতিষ্ঠিতা আলেয়ার ছবির প্রদর্শনীর
উদ্বোধন করতে আসবেন আর কেউ নন ডিসুজা ফারনান্ডেজ। ফাদার আলেয়াকে নিজের বাবার সঙ্গে
পরিচয় করাতে চান। যতই অবৈধ সন্তান হোক, টান থাকবেই। কিন্তু আলেয়া রাজি হয় না। এক
রাশ অভিমান বুকে হঠাৎই আত্মহত্যা করে আলেয়া।
সেদিন ডিসুজা ফারনান্ডেজ
এসেছিলেন তাঁর মৃত মেয়ের কবরে শেষ মাটি দিতে!
সমাপ্ত

পাপিয়া অধিকারী
ReplyDeleteখুব ভালো লাগলো