প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Saturday, May 4, 2024

শাপগ্রস্ত | মধুপর্ণা বসু

বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতা

মধুপর্ণা বসু

শাপগ্রস্ত


মেয়েটি শীতের মতো জড়িয়ে নিল আমার একাকিত্ব
খুব আলতো ছুঁয়ে দিলো উপপল্লব, যেন কুসুম-গরম
হিম স্রোত ভেঙে সে নিয়ে এসেছিল ওমের স্বেদজল,
তারপর সমস্ত সত্যগুলো আঁচল খসিয়ে তুলে ধরে,
অনভ্যস্ত দুহাত তার পাথর স্তন তুলে নিতে ভুল করে
অনন্ত শরশয্যা বিছানো কার্যকারণ অসহ কাম হয়ে
তাকেই নির্মম করে তুলেছে অনড় বিষাদ মূর্তি,
তুষার ঘুম ভাঙেনি শরীরে তাপিত হাতের ছোঁয়ায়!
কত শত যুগ উত্তীর্ণ করেও নির্ঘুম সঙ্গম অপেক্ষা।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)