প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, May 3, 2024

দারুণ বোঝাপড়া | জয়িতা চট্টোপাধ্যায়

বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতা

জয়িতা চট্টোপাধ্যায়

দারুণ বোঝাপড়া


তোমার সমস্ত অবহেলা উড়িয়ে 
চলে আসি স্পর্শের চেয়েও কাছাকাছি 
যেখানে অতীত হারিয়ে যায় রক্তের স্রোতে 
জীবনের সামান্য নিরাময় কাটে 
বুকের সঞ্জীবনী ছুঁয়ে 
 
দুটো হাত তীব্র ভাবে ছুঁয়ে বুঝি বেঁচে আছি
আঙুলে আঙুল গেঁথে তৈরি হয় অভেদ্য বুনট
শব্দে ভ্রমর নাচে
প্রতিধ্বনিতে নাচে ফুলের শূন্যতা
দৃঢ় সেতুবন্ধনে ব্যর্থ হয় ভাঙন
 
শরীরহীন নিশ্বাস, নরম চামড়ার কান্না
 
নীল খামে ভাসে নদী জন্মের ইতিহাস 
অনিবার্য পরিণাম তাকে ডাকে ভালবাসা নামে।

1 comment:

  1. অসাধারণ একটা কবিতা পড়লাম

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)