প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, May 3, 2024

ঠাঁই | জ্যোৎস্না মন্ডল

বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতা

জ্যোৎস্না মন্ডল

ঠাঁই


পৃথিবীর বুকে আবেগপূর্ণ মানুষের জায়গার বড় অভাব,
সম্মুখে অপেক্ষমাণ রাশি রাশি যন্ত্রণা ও ব্যথা,
ভালোবাসা শুধু আদানপ্রদান বোঝে,
নিঃস্বার্থ প্রেম মৃত্যুপুরীর দমবন্ধ পরিবেশে রচে জীবন গাঁথা।
 
যথাযথ সময় ও দিনপঞ্জিকা মেনে চলতে জানতে হবে,
ভেসে যাওয়ার পথে কত শত কঠিন বাঁধা,
উপযোগী হয়ে ওঠার বড্ড যে প্রয়োজন,
ঝালিয়ে নিতে হবে যাওয়ার পথে দেখা হওয়া মানুষের তালিকার পাতা।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)