প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, May 3, 2024

নাচনভূত | জয়ন্ত চট্টোপাধ্যায়

বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতা

জয়ন্ত চট্টোপাধ্যায়

নাচনভূত


অপরাধপ্রবণ ডিএনএ-র ভূত নাচে

দৌড়ের সুখ ছাতিমগন্ধ মাখে বৃষ্টিপুলক
জল মানে প্রবল উচ্ছ্বাস জল মানে সংজ্ঞাবদল
দুঃখের ঘরে সুখের চুমু দিয়ে উড়ে যাও
আবার সুখে অ্যাসিড ছেটাও!

লাইসেন্স শব্দটির যা ওজন
কাজের বেলা সে কেবল একটা গেটপাস মাত্র
ভূত নাচে সেখানেও

শিকলের মতো সিঁড়ি বা মটরদানার মতো
যা-কিছুই হোক সংকেত এক মারাত্মক দাগ
আলোর বদলে ঝড়, জলের বদলে পাঁক
আর কিছু না দিতেই নির্মম কিছু অবাক নয়
পথ কুকুরকে ফুটন্ত জল বা ব্যাংটিকে পায়ে মাড়িয়ে
উল্লাস কীভাবে আসে সুস্থ বুদ্ধি বোঝে না

তবে যাই হোক সংকেত গাঁথা আছে ডিএনএ-র পাকে

ইন্ডিউসড মিউটেশনের উপায় খোঁজা যায়

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)