প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, May 23, 2024

নো ডিনায়েল | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/ছোটগল্প/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

ছোটগল্প

হীরক বন্দ্যোপাধ্যায়

নো ডিনায়েল


সামনে আসতে নেই। অশ্রুতে লবণ রাখতে নেই।
দামোদর থেকে রূপনারায়ণ দুপাশে লালে লাল শিমুল পলাশ, তবু বলতে নেই নৌকোবিহার। জিন্দেগি ঝান্ড বা... কিছুটা গোপন রাখা ভাল।
সমালোচক আলোচক কত কী... গবেষক বাপরে... কবি তোর কলম কোথায়... তারপর আবার একটু অন্যরকম, অফবিট। তুমি হারিয়ে যেও-না বন্ধু কালাপাখি। বিনোদনের উপকরণ হয়ে শুধু রয়ে যেও-না... ভুজিয়া আলুপোস্ত মাটন বিরিয়ানি... কিন্তু সে কই, সেই মহিলা। ছি!... ভদ্রমহিলা বলো, তাতেই কি তিনি সন্তুষ্ট হবেন? না, সারা পৃথিবীর পুরুষ জাতিকে মিডলাইফ ক্রাইসিসে ফেলে দিয়ে চলে যেতে পারেন… ভিখারি করেছ হে! মহামান্য দারিদ্র্য বেশি দিন লাস্টিং করে না। সৌজন্যতা এসে ঠিক মুখোশ পরায়... কী ভালোই না হয়ে গেছি, তাই না!
হাতে মুর্খামি নেই পাশে সন্দেহজনক কিছু...
সব কিছু বাদ দিলেও জীবনটা একটা উৎসব…
নো ডিনায়েল... সুন্দরী গো দোহাই তোমায় মান কোরো না...
ট্রেনে আমার ঘুম হয় না। ভদ্রমহিলা এগিয়ে এলেন, বললেন, আপনি ওপরে উঠে যান তো। আপারে আমার অস্বস্তি হয়। অনুরোধ নয় যেন আদেশ। কী হলো?  না, মানে হ্যাঁ। ঠিকই তো। উঠে যাচ্ছি। সুবোধ বালক। মনে মনে বললাম, সুনীলের নীরা কি ফিরে এলো নাকি! বিড়বিড় করে কী বলছেন? কই না, কিছু না তো। সুবোধ্য, গুটিগুটি পায়ে...
পাশের বার্থে স্প্যাগেটি টপ স্কিনি জিন্‌স। তাহলে কী বসন্ত এসে গেল? বাতাসে বহিছে প্রেম! থুড়ি ট্রেন জার্নিতে। জীবনে ফ্রয়েড ছাড়া কীই-বা আছে?...
জিন্দেগি ঝান্ড বা, ফিরভি ঘামন্ড বা...?
 

সমাপ্ত

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)