প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, May 23, 2024

ফাঁকি | পম্পা ঘোষ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/ছোটগল্প/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

ছোটগল্প

পম্পা ঘোষ

ফাঁকি


সোমা ও শংকর দুজন দুজনকে ভালবাসত সপ্তম শ্রেণী থেকে। মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর সোমা তার গ্রামের বাড়ি সীমানগর ছেড়ে, কৃষ্ণনগরে এক আত্মীয়র বাড়িতে থাকতে শুরু করে। শংকরও কৃষ্ণনগরে অন্য স্কুলে ভর্তি হয়। তাদের আর বিশেষ দেখাসাক্ষাৎ হয় না। তবে দুজন দুজনকে গভীরভাবে ভালবাসে।
শংকর বাসে প্রতিদিন যাওয়া-আসা করে গ্রাম থেকে শহরে। শংকর খুব বুদ্ধিমান ছেলে, সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে। মেধাবী হলেও পড়ায় খুব বিশেষ মন দিত না। সোমার সান্নিধ্যে এসে পড়াশোনায় মন দিয়ে ভাল ফল করেছিল। সোমা আর্টস নিয়ে পড়াশোনা করছে। দুজনের খুব কম দেখাসাক্ষাৎ হলেও, সোমা ছুটিতে যখন বাড়ি আসে তখন শংকরের বাড়ি গিয়ে গল্প করত তার ঘরে বসে। দুজন মিলে বহুক্ষণ গল্প করে, চিঠি দেওয়া-নেওয়া চলে। তখন মুঠোফোন আসেনি। দু'বছর এমনভাবেই কাটে।
সোমা ও শংকর উচ্চমাধ্যমিক পাশ করে। সোমা ভূগোল নিয়ে হুগলি উইমেন্সে ভর্তি হয়। শংকর কল্যাণীতে ফিজিক্স অনার্স নিয়ে ভর্তি হয়। সোমা হুগলি গিয়ে শংকরকে যেন ভুলে যায়। সে দোলাচল প্রবৃত্তির মেয়ে ওখানে গিয়েও প্রেমে পড়ে। শংকরের আগেও আর একটু ছেলে দ্বীপের সঙ্গে প্রেম করত। সোমার মাসির বাড়িতে প্রেম হয়েছিল। সোমার শৈশব কেটেছিল মাসির বাড়ি। সেখানেও সে এক প্রেমিক রেখে এসেছে। এবার প্রেম করছে অন্য কারো সাথে।
একদিন দ্বীপ আসে কলেজ হোস্টেলে। ঘোরাঘুরি প্রেমও করে। দ্বীপ ভাবে এই তার প্রাণভ্রমরা। এদিকে সোমা সম্পর্কের টানে শংকরকে প্রেমের চিঠি দিতে থাকে। শংকর সৎসাহসী এবং ভাল ছেলে সে সারাদিন সোমার কথাই ভাবে।
কোন এক ঘটনাচক্রে দ্বীপ সোমার খোঁজে সোমার গ্রামের বাড়িতে আসে। সোমা যখন হুগলিতে। শংকর সীমানগর বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল। শংকর দ্বীপের কথা জানতে পারে সোমা আর দ্বীপ ছোটবেলা থেকেই একে অপরকে ভালবাসে। শংকর একরাশ বেদনা নিয়ে বাড়ি এসে সোমার দেওয়া সমস্ত চিঠি জ্বালিয়ে দেয়। একটা চিঠি ভালবাসার চিহ্ন হিসাবে রেখে দেয়। শংকরের জীবনে আজও সোমার উজ্জ্বল উপস্থিতি। সংসার জীবনেও সোমাকে সে ভুলতে পারেনি। আজও গভীর সংগোপনে সোমা শংকরের বুকে রয়ে গেছে।
 

সমাপ্ত

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)