বাতায়ন/হাপিত্যেশ/গল্পাণু/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | গল্পাণু
তন্ময় পাল
পরম শান্তি
"আজ খুব বৃষ্টি হয়েছে। তাই ফুচকাওয়ালা এলেও খদ্দেরদের দেখা নেই। শুধু সামনে খালি গায়ে খুব রোগা একটা ছেলে চুপ করে দাঁড়িয়ে আছে। অন্যদিন ফুচকা বিক্রি হলে ছেলেটা না কিনে চুপচাপ হাড্ডিসার চেহারা নিয়ে পেছনে দাঁড়িয়ে ঢোঁক গেলে।"
প্রত্যেকদিন পাড়ায়
কালো মতন ফুচকার লোকটা এলেই ভিড় লেগে যায়। ছোট থেকে বড় সকলেই তার ফুচকার ফ্যান।
পাড়ার ছোট ছেলেরাও খেলার ফাঁকে মাকে ডেকে একসঙ্গে ফুচকা ভোজে সামিল হয়।
আজ খুব বৃষ্টি হয়েছে।
তাই ফুচকাওয়ালা এলেও খদ্দেরদের দেখা নেই। শুধু সামনে খালি গায়ে খুব রোগা একটা
ছেলে চুপ করে দাঁড়িয়ে আছে। অন্যদিন ফুচকা বিক্রি হলে ছেলেটা না কিনে চুপচাপ
হাড্ডিসার চেহারা নিয়ে পেছনে দাঁড়িয়ে ঢোঁক গেলে।
লোকটা ছেলেটাকে ডেকে ফুচকা দিল কিন্তু ও নিল না। এরপর জোর করে ওর মুখে একটা ফুচকা ভরে দেয়। তারপর আরো কয়েকটা। এখন পরম শান্তি। ফুচকা বেচে এত সুখ কোনোদিন সে পায়নি।
সমাপ্ত

দারুন! চলার পথের মানুষের কথা। কবিতা আমার বাস্তব কেই ভালো লাগে।কেউ না ফিরে তাকিয়ে দেখুক --কবিতা আছে জীবনে মরণে।
ReplyDelete