প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, July 4, 2024

সকালে | সুশান্ত সেন

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা

সুশান্ত সেন

সকালে


প্রতিটি সকালে থাকে
একটি শিশির বিন্দু ও
অনেক মেঘলা আকাশ।
তার মধ্যে খুঁজে নিতে হয়
জীবন ও মধুমাস।
 
কলের জল তুলতে হয় ভিড়
ঘড়া বালতি ঘটি নানা পাত্র
পাশাপাশি দাঁড়াল এই মাত্র।
 
লাইনে সারি সারি দাঁড়িয়ে
তার পাশে খুকু কোলে বউ।
বাক্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে কেউ কেউ।
 
পাশে অনন্ত ক্ষুধা মৌমাছি চাখছে
'বস, এখন কী করা?' - ভীকু ডাক পাড়ছে।
 
প্রতিটি শিশির বিন্দুর ওপর একটা
মেঘলা আকাশ ঝরে পড়ে।
ঝড়ে।

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)