প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, July 5, 2024

দোলরং | নাসির ওয়াদেন

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা

নাসির ওয়াদেন

দোলরং


কলঙ্ক বিঁধে আছে নর্তকীর পায়ের চাউনিতে
আলো নেই, আলো শুধুই বাড়ায় যন্ত্রণা
ভাঙা বাতাসের ঢেউ খেলে নিমেষ হারিয়ে
শুচি সত্য নীরবতা হাঁটে অন্ধকার পথে, রেখায়

কেবলই হাতের খেলায় পুতুলনাচের ইতি-সুতো নাচে
চৈত্রের শুকনো পাতার রিনিঝিনি সুর ভাসমান
শিলালিপি কারুকার্য ভাস্কর্য প্রেম জুড়ে খেলা
দক্ষিণ বাতাসের গালে দোলরং লাগে এ বসন্তে

যে শ্যাম কুলের কুল সহচরী সখীর সিতানে
পরভার্যা পরকীয়া দোলরং মাখি দু নয়নে

2 comments:

  1. খুব ভালো কবিতা পড়লাম

    ReplyDelete
  2. ধন্যবাদ

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)