প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, July 5, 2024

আমার পরাজয় | তন্ময় কবিরাজ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা

তন্ময় কবিরাজ

আমার পরাজয়


আমি বিক্রি হয়েছি নিজের সুখে
দাঙ্গা রক্ত চাপা পড়ে গেল বুকে।
আমি জয়ী বলে সব মাফ হয়ে গেল
বিদায় বসন্ত, কত স্বপ্ন দিশা হারালো।
 
মানুষ বলেছে মানুষের কী দাবিদাওয়া
চিন্তা বেকারের চাকরিটা শুধু পাওয়া।
যা পেয়েছি সে তো অধিকারে ছিল প্রাপ্য
নতুন কী আছে আমার জন্য বাজেটে ধার্য?
জিতে গেল সব অপরাধ, পরাজিত শুধু আমি?
হাসি মুখে বধূ, রাতে চোখে জল অবিরত স্বামী।
বিভাজন নেই, নদী পাড়ে জেগেছে দুই শহর
তুমি দেখনি, আমি দেখেছি বেড়েছে ধর্মের বহর।
চুপ করে যাই, আজ মন্দিরে গণদেবতা
যত ফালতু, বিচার বুদ্ধি মিথ্যা এসব কবিতা।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)