প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, May 17, 2025

লো ভোল্টেজের আলোয় লেখা | মনোজ অধিকারী

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
মনোজ অধিকারী
 
লো ভোল্টেজের আলোয় লেখা
 

যেদিন প্রথম আগুন লিখতে শিখলাম
মনে পড়ে, কাঁধে হাত ছিল কারও না কারও
এখন অপেক্ষা আরো ঘন হয়ে এসেছে গহিন অরণ্য
পায়ে শুকনো পাতার শব্দ।

 
অথচ অপেক্ষা করতে করতে আর কোন যুদ্ধ হল না
বাগানও ফুরিয়ে এসেছে মরা ডাল পালা কাণ্ড
যারা বলেছিল, বাকল ছিঁড়ে নেব, একদিন বিকেলের রাস্তায়
দেখা হল তাদের সাথে, কুঁচকে গেছে শরীরের চাম
 
আমাদের বেড়ে ওঠা আর আমাদের ভেঙে যাওয়া
শুধু আজ একটা সিম্বল মাত্র, রং দেখে চেনা – সে তোমার
ওড়না হোক আর জাতীয় পতাকা, জয়হিন্দ ভালোবাসা।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)