প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, July 5, 2024

ব্যথার নামতা | মহঃ মহসিন হাবিব

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা

মহঃ মহসিন হাবিব

ব্যথার নামতা


জমাট কালো
অন্ধকার সারা রাত কেঁদে মরে দরদ মাখা সকালের কিরণ পেতে
 
ভূমণ্ডল থেকে নভোমণ্ডলে
শোনা যায়
অপারগতার গান।
 
দম্ভ মরুর বুকে
শীতলতা হাউমাউ করে কাঁদে।
 
বিধি নিষেধের
মায়াজালে শুকনো মরা নদী
 
কৃপণ অকৃপণ পৃথিবী
জুড়ে আবৃত দুঃখিনী গাছ
 
শীত প্রভাতে
বাতায়নের সরু গলি বেয়ে
একগুচ্ছ শুষ্ক বাতাস
বয়ে যায়
 
জমাট বাঁধা বিভাবরীর জীবন
বৃথা,
আলোর সন্ধান
 
ঘন পর্দার চারপাশে
কান পাতলেই
ব্যথার ধারাপাত
সমতার ছন্দে বয়ে যায়
 
সেই সুরে
এক-এক্কে-এক, এক-এক্কে-এক…

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)