বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাণু/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতাণু
সৌমিত্র উপাধ্যায়
অর্ধেক শরীর ও অন্যান্য
অর্ধেক শরীর
সবুজের
ভার হালকা হয়ে এখন
দোদুল্যমান, ঝরাপাতার আসরে
ঝরে গেছে আরও কিছু ডানা
দুঃস্থ প্রাণীর মরা মাথা, কাটা জিভ
দোদুল্যমান, ঝরাপাতার আসরে
ঝরে গেছে আরও কিছু ডানা
দুঃস্থ প্রাণীর মরা মাথা, কাটা জিভ
লকলক করছে দুর্ধর্ষ ফণা
সজ্ঞানে দেখেছে অর্ধেক শরীর
এই তো সেদিন বাঘছালে বসে
গান গেয়েছিল লোভী নাগরিক…
সজ্ঞানে দেখেছে অর্ধেক শরীর
এই তো সেদিন বাঘছালে বসে
গান গেয়েছিল লোভী নাগরিক…
হৃদয়ের রায়
ভাবুকের রাতে ফেলে আসা পোত
আগেই হয়েছে বিলীন
পাথরের ঢাল জলের প্রবাহ
ভাসার ইচ্ছায় বাড়ে গভীরতা
বৃষ্টির ছাঁট এসে ধুয়ে দিয়ে যায়
হৃদয়ের রায়
দায় নিয়ে বসে আছি একা
হয়তো নরক পূতিগন্ধময়
তারই ভারে বেসামাল বুক ফেটে যায়…
আগেই হয়েছে বিলীন
পাথরের ঢাল জলের প্রবাহ
ভাসার ইচ্ছায় বাড়ে গভীরতা
বৃষ্টির ছাঁট এসে ধুয়ে দিয়ে যায়
হৃদয়ের রায়
দায় নিয়ে বসে আছি একা
হয়তো নরক পূতিগন্ধময়
তারই ভারে বেসামাল বুক ফেটে যায়…
উপাদেয়
শূন্যতা দিয়েছে প্রাণ
বিস্ময়বোধ দুঃখ চেতনা নির্ভরতা
কঠিন কলঙ্কের কোল সামলেছে ডানা
বিরুদ্ধ প্রাচীর, অবরোধ
চেয়ে আছে স্ফীতচোখে
দুর্বিনীতের সন্দেহ
জাতশত্রুর চেয়ে কানাগলির
মরণকামড় উপাদেয়…
দীর্ঘতম
রাত
কতটা
আবেগ ছিল মাথাপিছু
জংলি ধারায় প্রবাহিত
পৃথিবীর পথে এসে দীর্ঘ ভ্রমণ
মাত্রাছাড়া হয়েছে দেহতাপ
নদী হয়ে থেকেছে কত নিচু
পায়ে পায়ে জড়ায় অন্ধকার,
শৈত্যের ভয়
সে ছিল দীর্ঘতম রাত…
বিস্ময়বোধ দুঃখ চেতনা নির্ভরতা
কঠিন কলঙ্কের কোল সামলেছে ডানা
বিরুদ্ধ প্রাচীর, অবরোধ
চেয়ে আছে স্ফীতচোখে
দুর্বিনীতের সন্দেহ
জাতশত্রুর চেয়ে কানাগলির
মরণকামড় উপাদেয়…
জংলি ধারায় প্রবাহিত
পৃথিবীর পথে এসে দীর্ঘ ভ্রমণ
মাত্রাছাড়া হয়েছে দেহতাপ
নদী হয়ে থেকেছে কত নিচু
পায়ে পায়ে জড়ায় অন্ধকার,
শৈত্যের ভয়
সে ছিল দীর্ঘতম রাত…

No comments:
Post a Comment