প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, August 2, 2024

তুমি | অঞ্জন ব্যানার্জ্জি

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাণু/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতাণু

অঞ্জন ব্যানার্জ্জি

তুমি


.
 
তোমায় প্রথম দেখা
শীতকালে জলের ফোঁটা
সারা দেহে শিহরণ
হৃদয় করি সমর্পণ
 
.
 
পাতার ফাঁকে ফুলের শোভা
মেঘের ফাঁকে আলোর আভা
ভুরুর ফাঁকে দুষ্টু দোলা
মিথুন রাগে সুরের খেলা
 
.
 
ঝর্ণা বাধা পেলে
স্রোত বেঁকে যায়
তোমায় বাধা দিলে
কথা বন্ধ হয়
 
.
 
কোনো শব্দের অর্থ
অভিধান খুঁজলে যথেষ্ট
তোমার রাগের অর্থ
পন্ডিতরা বিশ্লেষণে ব্যর্থ

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)