প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, August 2, 2024

সাজ | রুবি সেনগুপ্ত

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গল্পাণু/২য় বর্ষ/৯/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | গল্পাণু

রুবি সেনগুপ্ত

সাজ


"দিঠি ঘুরতে ঘুরতে তার ছোটো কাকাই আকাশের ঘরে গিয়ে দেখে তিনি রঙিন শেরওয়ানি পরেছে। তাই দেখে দিঠি বলে- ছোটো কাম্মা তো নেই। মালা দিয়ে সাজানো তার ছবি দেওয়ালে টাঙানো রয়েছে। তাহলে তুমি কেন সেজেছকই মা তো সাজেনি।"


সেনগুপ্ত বাড়ির বড় মেয়ে সাঁঝবাতি সাতপাকে আবদ্ধ হতে চলেছে। তাই তার রুমে বসে এতক্ষণ মেকআপ করছিলো। তার সাজ শেষ হতেই সাঁঝবাতির বড়দার সাত বছরের মেয়ে দিঠি সেজেগুজে তার কাছে এসে বলে "পিপি তোমায় সুন্দর দেখতে লাগছে গো।"
 
দিঠির গালে কিস করার পরে সাঁঝবাতি তারদিকে তাকিয়ে বলে "থ্যাঙ্ক ইউ সোনা। তোকে ভীষণ মিষ্টি লাগছে কারণ তুই তো পরির মতো সেজেছিস।"
 
এরপর দিঠি তার মা চিত্রার রুমে গিয়ে তাকে জিজ্ঞাসা করে "তুমি সাদা রঙের শাড়ি পরেছ কেন?"
চিত্রা বলেন "তোর বাবা তো নেই। তাই আমি সাজতে পারব না।"
 
এরপর দিঠি ঘুরতে ঘুরতে তার ছোটো কাকাই আকাশের ঘরে গিয়ে দেখে তিনি রঙিন শেরওয়ানি পরেছে। তাই দেখে দিঠি বলে "ছোটো কাম্মা তো নেই। মালা দিয়ে সাজানো তার ছবি দেওয়ালে টাঙানো রয়েছে। তাহলে তুমি কেন সেজেছ? কই মা তো সাজেনি।"
 

সমাপ্ত

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)