প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, August 14, 2024

মুখর | কত আর কত | গৌরী বিশ্বাস মৌ

বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ, ১৪৩১

মুখর | কবিতা

গৌরী বিশ্বাস মৌ

কত আর কত


মেয়ে তুই জন্মেছিলি দুর্গা কালীর দেশে
অসুর এসে তোর শরীর, যোনি ছুঁয়েছে অবশেষে 
ফিরে এসে সামনে দাঁড়া চিতিয়ে বুক 
দামামা বাজুক ওদের বুকে, করুক ধুকপুক।
 
নপুংসক ভীরু ঘুমের ঘোরে ছুঁয়েছে তোকে
নরপিশাচ রাতের অন্ধকারে গন্ধ শোকে
চারিদিকে উঠছে বিষের ধোঁয়া
মান-হুঁ বল-বুদ্ধি গেছে ওদের খোয়া 
 
আয় ফিরে আয় হাতে তুলে নে খাঁড়া
ধর মুণ্ডু আলাদা কর সামনে আসবে যারা
তোকে ছুঁয়েছে যে নরপশুর নোংরা হাত
সব ধ্বংস করে কর অসুর নিপাত।
 
চারিদিকে কেন শুধু অসতর্কতার দলিল
দেশ-গ্রাম-শহর জুড়ে মেয়েদের ফসিল,
হঠাৎ ভেঙে যায় সাজানো স্বপ্নের বাঁধ 
তাল থেকে তিল হয়ে যায় বিষাদের কালো আমান
 
আর মোমবাতি মিছিল নয় জ্বালাতে হবে মশাল
মেয়েরা লক্ষ্মী হয়ে থাকবে আর কতকাল?
রক্তে ভেজা অর্ধ উলঙ্গ শরীর যোনি ক্ষতবিক্ষত
অসুস্থ পৃথিবী প্রশ্ন তোমাকে কত আর কত?

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)