প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, August 14, 2024

মুখর | একেই বলে স্বাধীনতা? | আজিজ উন নেসা

বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ, ১৪৩১

মুখর | কবিতা

আজিজ উন নেসা

একেই বলে স্বাধীনতা?


মা তুমি বলেছিলে- ডাক্তার হতে, মানুষের সেবা করতে
"মানুষের সেবাই প্রকৃত ধর্ম"
তুমি রোজই বলতে।
 
স্কুলে দিদিমণি জিজ্ঞাসা করতেন,
‘কী হতে চাও বড় হয়ে তুমি?’
বিভোর ছিলাম মায়ের দেখানো স্বপ্নে, 
ডাক্তার হব,  বলতাম আমি।
 
দেখো মা, হয়ে গেছি আমি ডাক্তার 
অনেক শ্রমে এমবিবিএস করে
পেয়ে গেছি এমডিটাও
হব আমি বড় ডাক্তার, অনেক পড়ে।
 
আমাদের স্বাধীন দেশ, ভারতবর্ষ
মেয়েরাও অনেক এগিয়ে,
করছে লেখাপড়া, বেরোচ্ছে রাস্তাঘাটে
রোজগারেও নেই পিছিয়ে।
 
করছি আমি সেবা রোগীদের
কিন্তু, মা ওরা কি মানুষ? না হায়েনা?
সুযোগ বুঝে শরীর খুবলে খেলো!
নিষ্প্রাণ শুয়ে আছি, তুমি কেঁদো না

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)