প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, August 14, 2024

মুখর | মুখর | সুশান্ত সেন

বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ, ১৪৩১

মুখর | কবিতা

সুশান্ত সেন

মুখর


তোমাকে স্বীকার করতেই হবে তুমি ভাল নেই
তুমি আর ভাল থাক না কখনও
এই লুচ্চা পৃথিবীতে।
 
এখানে লালসা পাকে পাকে জড়িয়ে ধরেছে
শিশির বিন্দু,
উষ্ণ বাষ্প করে তুলছে সবার মন
এখানে আদিম রিপুরা পাক দিচ্ছে পাক দিচ্ছে
নারী মাংস শিকার করে চলেছে
অবলীলায়।
 
কে তুমি বন্ধুর মতো হাত বাড়িয়ে
অবলীলায় খাবলে ধরলে দেহ
দেহের ক্ষুধার কাছে নতজানু বিজ্ঞের দল।
 
আর বিশ্বাস নয়
এখন প্রতিহিংসা চাইছে জনগণ।
 
হিংসা কি শুভবুদ্ধি জাগাতে পারে?
কে দেবে উত্তর ?
 
এখন নতজানু স্বীকার করি
আমি তুমি আমরা কেউ আর ভাল নেই
ভাল আর থাকব না কখনও।
 
 
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)