প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, August 14, 2024

মুখর | স্ফুলিঙ্গ | সঙ্ঘমিত্রা দাস

বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ, ১৪৩১

মুখর | কবিতা

সঙ্ঘমিত্রা দাস

স্ফুলিঙ্গ


মেয়েরা তোরা চিৎকার কর্
    গলায় দে রে শান
বাধার প্রাচীর গুঁড়িয়ে দিয়ে
    ভেঙে কর খানখান।
 
হোক না মিছিল সারারাত 
    শহর নগর জুড়ে 
প্রতিবাদের মশাল জ্বেলে
    দাঁড়া একবার ঘুরে।
     
তুই যে নারী, শক্তি আধার
    ঘরে বাইরে সামলাস
কলঙ্ক তবু তোরই জোটে
    ভয়ে কাটে বারোমাস।
 
সুসময়ে  হাজার কত
     বন্ধু নামি দামি
এই সময়ে চিনতে পারিস 
    লোক দেখানো ভণ্ডামি।
 
মেয়েরা তোরা সোচ্চার হ
    উড়ুক পথের ধুলো,
ভয়ে কাঁপুক থরথরিয়ে 
    মানুষরূপী জন্তুগুলো।
 

4 comments:

  1. Replies
    1. পুড়ে যাক যতো কলুষিত মানষিকতা

      Delete
  2. ভূজ টাকে তোর দশভুজ কর
    অন্তরঙ্গ চেপে,
    অসুরের বুকে ত্রিশুল চালা
    অঙ্গ নেয় কেটে।

    ReplyDelete
  3. সত্যি সময় হয়েছে ত্রিশূল ধরার

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)