বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ,
১৪৩১
মুখর | কবিতা
সঙ্ঘমিত্রা দাস
স্ফুলিঙ্গ
মেয়েরা তোরা চিৎকার কর্
গলায় দে রে শান
বাধার প্রাচীর গুঁড়িয়ে দিয়ে
ভেঙে কর খানখান।
হোক না মিছিল সারারাত
শহর নগর জুড়ে
প্রতিবাদের মশাল জ্বেলে
দাঁড়া একবার ঘুরে।
তুই যে নারী, শক্তি আধার
ঘরে বাইরে সামলাস
কলঙ্ক তবু তোরই জোটে
ভয়ে কাটে বারোমাস।
সুসময়ে হাজার কত
বন্ধু নামি দামি
এই সময়ে চিনতে পারিস
লোক দেখানো ভণ্ডামি।
মেয়েরা তোরা সোচ্চার হ
উড়ুক পথের ধুলো,
ভয়ে কাঁপুক থরথরিয়ে
মানুষরূপী জন্তুগুলো।
গলায় দে রে শান
শহর নগর জুড়ে
প্রতিবাদের মশাল জ্বেলে
দাঁড়া একবার ঘুরে।
তুই যে নারী, শক্তি আধার
ভয়ে কাটে বারোমাস।
এই সময়ে চিনতে পারিস
লোক দেখানো ভণ্ডামি।
উড়ুক পথের ধুলো,
মানুষরূপী জন্তুগুলো।

🔥
ReplyDeleteপুড়ে যাক যতো কলুষিত মানষিকতা
Deleteভূজ টাকে তোর দশভুজ কর
ReplyDeleteঅন্তরঙ্গ চেপে,
অসুরের বুকে ত্রিশুল চালা
অঙ্গ নেয় কেটে।
সত্যি সময় হয়েছে ত্রিশূল ধরার
ReplyDelete