প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, August 1, 2024

সৃষ্টি | সুশান্ত সেন

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা

সুশান্ত সেন

সৃষ্টি


এই সেই নদগুলি যার থেকে তৃপ্ত হয় নদী
যদিও মানুষেরা বোঝেনি সে কথা, - অদ্যাবধি,
তাই গানে সুর নেই, নেই সেই অন্ধ মাদকতা
ভৈরবী একাই বাজে নিয়ে তার দৈনিক বারতা।
 
"তৃপ্তি" এই কথা ভুলে, ঘুরে চলি মত্ত রাজপথে
জীবনটি প্রবাহিত, শ্লথ গতি, চলে কোনমতে।
কারো কারো সাফল্যেতে ঈর্ষান্বিত হয়ে ওঠে মন
বঞ্চনার অতিবৃষ্টি কেঁপে কেঁপে ওঠে সর্বক্ষণ।
 
তার মাঝে খুঁজি, জীবনের কী যে আছে মানে
কারো কী কল্যাণহস্ত বরাভয় দেবে এই প্রাণে।

1 comment:

  1. সুন্দর কবিতা। এরকম কত রহস্য লুকিয়ে আছে। কবি ছাড়া যার উন্মোচন অসম্ভব।

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)