প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, August 1, 2024

ব্যক্তিগত | পার্থ রায়


বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা

পার্থ রায়

ব্যক্তিগত


ব্যক্তিগত বলে আসলে কিছুই বাকি থাকে না
যে মানুষ আকাশ ছোঁয়ার চেষ্টায়
চিকন দড়ি বেয়ে ওপরে উঠতে চেয়েছিল
সকালবেলায় তার এই ব্যক্তিগত অন্বেষণ কে
আমরা আত্মহত্যা নাম দিই
আমরা বুঝতে পারি না
শ্যাওলা-ধরা পাথর আসলে জীবাশ্ম খোঁজে
পদ্ম কোরক গভীর পলি মাটি
পলেস্তরা খসা ভগ্ন দেউল চিরদিন সন্ধান করে তার ব্যক্তিগত দেবতাকে
তেমনি আমিও আমার ব্যক্তিগত সফরে
আমাকেই বোঝবার চেষ্টা করি
এক সাথে চা খাই
বোধ হয় বাপুজি কেকও
আমরা হঠাৎ হোহো করে হেসে উঠলেই
তোমরা আমাকে উন্মাদ নামে ডাকো
মোদ্দা কথাটা হল
সভ্য মানুষেরা ব্যক্তিগত শব্দটির
সংজ্ঞা জানে না

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)