প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, August 1, 2024

সকাল বেলা | স্বাতী সাহা

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা

স্বাতী সাহা

সকাল বেলা


নাম তার ঝিলমিল ঝিলমিল
কানায় কানায় কত জল
ঝিরিঝিরি বৃষ্টি রাত্রি ভোর
তারই মাঝে শালুকের দল
পাড়ে রাজহাঁস করছে খেলা
এসেছে তারা দল বেঁধে
পুকুরের পাড়ে ফুটেছে বকুল
ফুটেছে সোনার কত কদম্ব
দুধারে তাল সারি সারি
আলপনা আঁকা মাটির বাড়ি
গোরু চরে সেই পথে
চারিদিকে সবুজ বনানী ঘেরা
শ্রাবণ আকাশে প্রকৃতির খেলা
শ্যামলা মাটি আনন্দে আত্মহারা।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)