প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, August 1, 2024

কবিতাগুচ্ছ | অমিতাভ গুপ্ত | সরস্বতী

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

কবিতাগুচ্ছ

অমিতাভ গুপ্ত

সরস্বতী


কিছু আমার ভাঙাচোরা, কিছু আমার অবহেলায় ফেলা 
কিছু আমার ছড়িয়ে আছে অবিশ্বাসের স্তূপে 
তারই উপর একটি গভীর হাত রেখেছে সে
 
অন্যহাতে রয়েছে তার বীণা
 

 
একমুঠো জ্যোৎস্না যেন সরস্বতী, 
তার বীণা থেকে একটি আলাপ রাখে। অর্থাৎ, বিস্তার 
আমার তরঙ্গে তাই নদীটিকে বুকে নিয়ে সাগরে ভেসেছি

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)