প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, August 14, 2024

মুখর | প্রতিবাদ | গোপা দেবনাথ

বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ, ১৪৩১

মুখর | কবিতা

গোপা দেবনাথ

প্রতিবাদ


আটাত্তর বছর স্বাধীনতার পর
আমরা যে অধিকার অর্জন করলাম
তা হল পশুত্ব
মনুষ্যত্ব নয়, মূল্যবোধ নয়, শুধুই পশুত্ব
 
নারী মানেই ভোগ্য, নিলাম আর ধর্ষণ
কোন্‌ স্বাধীনতায় আমরা বুঝব
বিদ্বান মানেই সভ্য নয়
 
আটাত্তর বছরের স্বাধীনতার পর
কোন্‌ তন্ত্রে আমরা সিলমোহর দেব
নারীতন্ত্র, স্বৈরতন্ত্র, সমাজতন্ত্র নাকি আবারও পুরুষতন্ত্র
 
এই ঘৃণিত বর্বরতার দায় কার?
ধিক্কার এই স্বাধীনতার
এ লজ্জা আমার, তোমার, আমাদের
হে তিলোত্তমা

1 comment:

  1. যথার্থ প্রতিবাদ - জয়িতা বসাক

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)