প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, August 1, 2024

পুরনো বই | সুশান্ত সেন

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা

সুশান্ত সেন

পুরনো বই


কোন পুরাতন প্রাণের টানে ঘ্রাণ নেই তোমারই, আলমারি খুলি, বারবার ধুলো ঝাড়ি, কথা বলি গোপনে গোপনে প্রতিদিন, আরক্ত প্রিয়ার ন্যায়
তুমি চলে আসো কাছে, হয়ে যাও অজগর সাপ পাকে পাকে জড়াও আমাকে।
 
খুঁড়ে যাও পাখি, খুঁড়ে যাও তুমি রক্তাক্ত হৃদয় প্রতিদিন, যদি খুঁজে পাওয়া যায় নীলাভ হীরক অযুত গাঁইতি ক্ষত শেষে অকস্মাৎ, দিন শেষে তোমার কাছেই যাই, তোমাকেই বক্ষে তুলে নিই, তুমি এই আলমারি ছেড়ে চলে যেয়ো-না কখনো কোনোদিন।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)