প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, August 3, 2024

অমিতাভ গুপ্ত সংখ্যা | সবার উপরে গোষ্ঠী সত্য

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/ধারাবাহিক/২য় বর্ষ/৯/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১
অমিতাভ গুপ্ত সংখ্যা | সম্পাদকীয়

সবার উপরে গোষ্ঠী সত্য


"আজ বলে নয়, চিরকাল। আদর্শ, মূল্যবোধও সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়। তবে তা কতটা পরিমাণে বদলে যাওয়া উচিত, যা সমগ্র মানবজাতির জন্য আদৌ হিতকর কিনা সে প্রশ্নের অবকাশ থেকেই যায়। তবু মানুষ সচেতন হয় না!"


সকলেই সুখে আছে। হাতের সামনে সুখে থাকার হরেক উপকরণ, মানুষের সুখে থাকাই উচিত। কে আর সুস্থ শরীর ব্যস্ত করে ভূতের হাতে বিব্রত হতে চায়! যে, যে উদ্দেশ্যে যেখানে নিয়োজিত তা সম্পন্ন হলেই হল, অতিরিক্ত কিছু দেখার দরকার নেই। তা দেখার জন্য সরকার আছে, প্রশাসন আছে। তাঁরা নিজ-নিজ কর্ম নিশ্চয়ই যথাযথ পালন করবেন!
 
সম্প্রতি লৌহ শকটের কপালে দুর্ভোগ লেগে আছে। প্রায় রোজই কোথাও-না-কোথাও কিছু-না-কিছু লেগেই আছে। তা লৌহচক্র লৌহ সরলরেখা পছন্দ না করে যদি পাথরের উপর দিয়া এগিয়ে চলা পছন্দ করে তাতে কারই-বা কী করার আছে! যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা যাত্রীর হাতে ছেড়ে দেওয়াই ভাল। কথায় বলে নিজের ভাল পাগলেও বোঝে। যাত্রীরাও নিশ্চয়ই নিজেদের ভাল নিজেরা ঠিকই বুঝবে। কর্তৃপক্ষ ন্যায্য মাশুল পেলেই হল।
 
মানুষ চিরকালই গোষ্ঠীবদ্ধ জীব কিন্তু ইদানীং কি গোষ্ঠীর ধরণ, সংজ্ঞা বদলে গেছে? মানুষ নয় গোষ্ঠী তথা ধ্বজা তথা দলই একমাত্র শেষ কথা। আজ বলে নয়, চিরকাল। আদর্শ, মূল্যবোধও সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়। তবে তা কতটা পরিমাণে বদলে যাওয়া উচিত, যা সমগ্র মানবজাতির জন্য আদৌ হিতকর কিনা সে প্রশ্নের অবকাশ থেকেই যায়। তবু মানুষ সচেতন হয় না!
 
এই গোষ্ঠীবদ্ধতার কারণেই আড্ডা, ক্লাব, সংগঠন ইত্যাদি। হাতের পাঁচ আঙুল যেমন সমান নয় সব মানুষও সমান নন। কেউ মনের মধ্যে বিচরণ করতে পছন্দ করেন আবার কারুর দৈহিক কসরত পছন্দের। আসলে সুস্থতা একমাত্র কাম্য, সে শারীরিক, মানসিক বা সামাজিক।
 
সাহিত্যের ক্ষেত্রেও দেখা যায় অনেক মানুষই আছেন যারা সাহিত্য, শিল্পের রসগ্রহণ করতে চান। কেউ দর্শক হিসাবে কেউ পাঠক হিসাবে। কখনো-কখনো তারা সরাসরিই মঞ্চে অবতীর্ণ হন। কিন্তু যথার্থ চর্চা না থাকায় তাদের অনেকেই সাফল্যের সিঁড়ি খুঁজে না পেয়ে অসৎ পথ অবলম্বন করেন। কিন্তু তারা একটা কথা আদৌ মনে রাখেন না, অসত্যের পথ ক্ষণস্থায়ী। শেষ পর্যন্ত সত্যের জয় অবধারিত।
 

2 comments:

  1. গোষ্ঠীর নেতা হতে চেয়ে আজ সবাই বড় একা। এখন আমরা কারোর দলের শুধু সৈন্য হয়ে থাকতে রাজি নই। আমরা যে সবাই রাজা। আর তার ফল ভাঙন।

    ReplyDelete
    Replies
    1. বাতায়ন অনলাইন পত্রিকাAugust 6, 2024 at 7:45 AM

      আপনাকে আন্তরিক ধন্যবাদ জানায় বাতায়ন পরিবার। শুধু একটাই কথা, নিজের পরিচয় দিলে ভাল লাগত। ভাল থাকুন।

      Delete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)