প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Tuesday, September 24, 2024

শারদ | রূপের ঝলক | নিধি রাম মাজী

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

নিধি রাম মাজী

রূপের ঝলক


আহা মরি মরি রূপেতে সুন্দরী 
          মাতঙ্গী গমন তব,
কী করি কী করি কেমনে প্রাণ ধরি
         কেমন করিয়া রব।
 
মুখের হাসিতে ভাল যে বাসিতে
         মনেতে ইচ্ছা মোর,
ত্বরা করে যাই যদি তোমা পাই
       প্রেমের বেদন ঘোর।
 
পল্লী বালিকা সেজেছ মালিকা
         ফুলসাজে মন হর,
ওগো রূপসী মনে হয়ে খুশি 
          করো-না আমার ঘর।
 
সহিতে না পারি ওগো তুমি নারী 
        ঠমকে ঠমকে যাও,
বীথি ধরে যাও ফিরে নাহি চাও
        ক্ষণিক কটাক্ষ দাও।
 
সুষমার শোভা কিবা মনলোভা
       কেমনে ভুলিব আমি,
দেখিছি যখন জেনেছি তখন 
        হীরের থেকেও দামি।
 
রঙিন কাশেতে কিঞ্চিনি পাশেতে
           হয়েছে ঝুড়ি ভরা,
তব মন বিনে কী করে এ দীনে
          প্রেমেতে বাঁচাও ত্বরা।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)