প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, September 1, 2024

বরষা | ভালবাসার বৃষ্টি | বিজয় শীল

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | কবিতা

বিজয় শীল

ভালবাসার বৃষ্টি


শুনলাম, দক্ষিণে বঙ্গোপসাগরীয় বাতাসে
এবারও বরষার কৃষ্ণমেঘ। আমার প্রিয়া সে 
কালোচুলে কদম্ব-কেতকী সাজানো সুখ 
জীবনের রূপরং ভালবাসে। তাই মাঠেমাঠে
স্বপ্ন-ধানবোনে কিষাণ আর কিষাণবউ 
পাহাড় নড়েচড়ে চুপিচুপি নদী হয়ে গেলে
মনমরা প্রেমিক ঘুম ভেঙে উজানে নাও বায় 
আমিও একলা বাতায়নে প্রিয়ার অপেক্ষায়
একা বৃষ্টি অভিসারে বেরিয়েছে বরষার রাতে 
রাত ডিঙিয়ে সুন্দর সকালকে ভালবাসতে...

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)