বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১৪তম/১৪ই ভাদ্র,
১৪৩১
বরষা | কবিতা
জয়িতা বসাক
বৃষ্টিকথা
একপশলা বৃষ্টি আঁচলে জড়িয়ে নিয়ে
কতবার হেঁটে গেছে অপরিচিতা মেঘ,
ভিজিয়ে দিয়েছে উঠোন, দালান, ঘর।
শ্রাবণের জলছবি আঁকতে আঁকতে
কতবার ধুয়ে দিয়েছে আকাশের রং
কতবার হেঁটে গেছে অপরিচিতা মেঘ,
ভিজিয়ে দিয়েছে উঠোন, দালান, ঘর।
শ্রাবণের জলছবি আঁকতে আঁকতে
কতবার ধুয়ে দিয়েছে আকাশের রং
তবুও, এই শহর অনাবিল প্রেম মাখে,
যুবতী মেঘের হাত ধরে হাঁটে সারারাত
রূপকথার বৃষ্টি মেখে নেয় দুই চোখে
যুবতী মেঘের হাত ধরে হাঁটে সারারাত
রূপকথার বৃষ্টি মেখে নেয় দুই চোখে
ছাতার নীচে জমাট বাঁধা দুটো গল্প
ভিজতে ভিজতে একদিন নদী হয়ে যায়;
তারপর মোহনায় মেশার ঠিক আগেই
আচমকা হারিয়ে যায়...
এই শহর হয়তো কখনও জানে না
আজও, শরতের ছেঁড়া পালকের নীচে
জমা থাকে, না ঝরা অজস্র বৃষ্টিকথা
ভিজতে ভিজতে একদিন নদী হয়ে যায়;
তারপর মোহনায় মেশার ঠিক আগেই
আচমকা হারিয়ে যায়...
এই শহর হয়তো কখনও জানে না
আজও, শরতের ছেঁড়া পালকের নীচে
জমা থাকে, না ঝরা অজস্র বৃষ্টিকথা
.jpg)
No comments:
Post a Comment