প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Sunday, September 1, 2024

বরষা | নৌকো ও অন্যান্য | দেবযানী মহাপাত্র

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতাণু/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | কবিতাণু

দেবযানী মহাপাত্র

নৌকো ও অন্যান্য

নৌকো


মাঝে মাঝে বান আসুক 
চাইলে ভেসে যাক নদী পাড়ের গৃহস্থালি 
চরে আটকে থাকা নৌকোর জীবন
নির্ধারিত সময়ের থেকে 
একটু বেশিক্ষণ দুলতে থাকলে
কীই-বা আসে যায়।
 
 
বর্ষা
 
বৃষ্টির অপেক্ষায় থেকো-না কেউ
কেন-না সবটাই আপেক্ষিক
প্রকৃতির যুদ্ধক্ষেত্রের ছাউনি চিত্র
প্রতিনিয়ত পাল্টে যায়।
একটানা মুষলধারের পর
নিমেষেই অতলে সব মতান্তর
বাদবাকি, থাকা বলতে শ্বাস...
তাকেই বা আর কতক্ষণ জিইয়ে রাখা।
 
 
যাত্রা
 
পিছিয়ে যাচ্ছে রৌদ্রময় দিন
মেঘলা বিকেল
পিছিয়ে যাচ্ছে যানটহীন পথ
ঠাসা অন্ধকার।
তবুও দেখো,
সকাল পেরোতে গেলে
তুমি গভীর ঘুম থেকে একটু এগিয়ে আসবেই
অতর্কিত বৃষ্টিতে
অবশ্যই ঝাপসা হবে উইন্ডস্ক্রিন।
 
 
বৃষ্টিমুখ
 
মেঘ ঘনিয়ে আসার দিনগুলোতে
চূড়ান্ত মনখারাপ হয়
পাহাড় থেকে ফিরে আসি
এখানে অনন্ত মাটি, অগণ্য গাছ
বৃষ্টিমুখ তারা সকলে
আর আমি বিমুখ হই
যেন কার...।

2 comments:

  1. খুব ভালো লাগলো

    ReplyDelete
  2. খুব ভালো লাগলো।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)