প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, September 25, 2024

শারদ | শরৎ এলো | জয়তী ব্যানার্জী

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

জয়তী ব্যানার্জী

শরৎ এলো


এসেছে শরৎ হিমের পরশ 
    লেগেছে হাওয়ার প'রে 
চারিদিকে ওঠে সাজো সাজো রব—
     মা আসছে, 
     আসছে যে বছর পরে
     তবে দরজা কেন বন্ধ ?
   দরজাতে যে আগল তোলা।
দূর থেকে শোনা যায়
প্রহরীর ডাক
        শুনছ গো, তোমরা শুনছ,
      এসো এসো পথে নামি, হাতে হাত রাখি।
রাত জাগা পাখির মতো বসে আছে,
দশ প্রহরণধারিনী চিন্ময়ী দুর্গারা। 
     বসেছে আজ পথে, 
    অসুর দমনের ব্রত নিয়ে।
মা যে অবতরণ করছেন মর্তে!
মহালয়ার পুণ্য প্রাতে
যার আলোক ছটায়
চারিদিক আলোকিত,
      যার শক্তিতে আজ অসুর-কূল বিধ্বস্ত,
দেবলোক থেকে মর্তে আহরিত হয়ে সমাজের বিষবাষ্পকে ধুমায়িত করতে শত শত প্রদীপ প্রজ্বলিত হয়ে উঠেছে;
      সেই শরতকে আজ আমাদের আবাহন।
জাতি ধর্ম-বর্ণ রং দল
সবকিছুর ঊর্ধ্বে উঠে,
সমস্ত ক্লান্তিকে দূরে সরিয়ে,
স্বজনীরা যে আজ হাতে হাত রেখেছে;
আর, 
আর এই শারদনন্দিনী ত্রিতা-পহারিনি হৈমবতী অহংনাশিনী জগত্জনের রিপুদলনী আদি অনাদি শক্তি যে আজ 
প্যান্ডেল ছেড়ে পথে আসীন!
 
বিপণিরা তাদের পসরা সাজিয়ে বসেছে
কিন্তু, 
কিন্তু সেখানে এরা কারা?
মালা চুরি মাটির পুতুল লটরপটর,
জিলিপি-তেলেভাজা 
          কিছুই যে নেই!
কী আছে তাহলে?
আছে শুধু অভয়া-নির্ভয়া-তিলোত্তমাদের জন্য
JUSTICE JUSTICE JUSTICE 
শারদীয়ার শুভ লগ্ন সমাগত।
আমরা তৈরি 
পিতৃপক্ষকে বিসর্জন দিতে হবে।
আমরা প্রস্তুত
ঐক্য মঞ্চ থেকে বারবার ধ্বনিত হচ্ছে
মাতৃপক্ষের সূচনায় দেবী লগ্নের চরম মুহূর্তে আমাদের হৃদয় যে দুর্গা নাম জপ করবে আর আমরা শুনব,
    রূপং দেহি জয়ং দেহি
    যশো দেহি দিষো জহি।।
 
WE DEMAND JUSTICE 
WE DEMAND JUSTICE
 

3 comments:

  1. We want justice...⚖️

    ReplyDelete
  2. Bhalo likhecho...... WE WANT JUSTICE

    ReplyDelete
  3. খুব সুন্দর।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)