প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, September 27, 2024

শারদ | অঞ্জলি | গৌরী বিশ্বাস মৌ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গল্পাণু/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | গল্পাণু

গৌরী বিশ্বাস মৌ

অঞ্জলি


"হঠাৎ কাকার ছেলে হাতে একটা রঙিন খাম দিল। তাতে সুগন্ধি মাখানো। ভয়ে আঁচলে লুকিয়ে ঘরে চলে এলাম। খুলে দেখি প্রেমপত্র। যে দিয়েছে সে আমাদের বাড়িতেই ছিল।"


বাতাসে শিউলির গন্ধ। নীল আকাশে সাদা পেঁজা মেঘের ভেসে যাওয়া। চারিদিকে পুজো পুজো গন্ধ। সত্তরের দশক। তখন এত জামাকাপড়ের বাহার ছিল না। মোবাইল আসেনি। ল্যান্ড ফোন তাও সব বাড়িতে ছিল না। চিঠির পোস্ট কার্ড, খাম 
ইত্যাদি। তবে রঙিন খাম ছিল। তখন আমার ক্লাস ইলেভেন। সুইট সিক্সটিন। তখনও ফ্রক ও স্কার্ট।

জয়েন্ট ফ্যামিলি। বাড়ির দুর্গাপূজা ৩০০ বছরের পুরনো। বাড়ি ভর্তি লোকজন। প্রথম অষ্টমী, অঞ্জলিতে মায়ের শাড়ি পড়া। হঠাৎ কাকার ছেলে হাতে একটা রঙিন খাম দিল। তাতে সুগন্ধি মাখানো। ভয়ে আঁচলে লুকিয়ে ঘরে চলে এলাম। খুলে দেখি প্রেমপত্র। যে দিয়েছে সে আমাদের বাড়িতেই ছিল। রাঙা কাকিমার দাদার ছেলে শৌরিস।

আজও দুর্গাপুজোর অষ্টমী আমি আর শৌরিস পাশাপাশি দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছি।
 

***

3 comments:

  1. সঙ্ঘমিত্রাOctober 14, 2024 at 12:02 AM

    মিষ্টি প্রেমের গল্প, বেশ লাগলো

    ReplyDelete
  2. বা: , ছোট কিন্তু বেশ,👏

    ReplyDelete
  3. বা: , ছোট কিন্তু বেশ,👏

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)