প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Tuesday, September 24, 2024

শারদ | শঙ্খধ্বনি | মুনমুন মুখার্জি

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

মুনমুন মুখার্জি

শঙ্খধ্বনি


আশ্বিনের শারদ আকাশে, 
মেঘের দল দিচ্ছে শঙ্খধ্বনি,
মা আসছেন দূর আকাশে,
চাঁদের ডিঙি নৌকা চড়ে;
আলো ছায়ার মেলার মাঝে
জ্যোৎস্না স্নাত মাসের রূপ মাধুরী
এ হেন উমার স্পর্শে এই উত্তাল ধরা
নতুন প্রাণের বীজ অঙ্কুরিত
উলুধ্বনি শুরু হয় সাঁঝে।
 
দু'একটা বৃষ্টির ফোঁটা এখনও টলমল
পদ্মফুলের পাপড়ি করে আন্দোলিত দীঘির জল,
মেঘ-রৌদ্রের খেলার মাঝে করছে দাপাদাপি,
ইস্কুল ফেরত কচি-কাঁচারা করছে লাফালাফি।
দিচ্ছে উঁকি কচি মুখগুলো দরদালানের ফাঁকে
জমিদার বাড়িতে পটুয়ারা ব্যস্ত তখন।
মাটির মধ্যে প্রাণ ফেরাতে উমা মা'কে।
 

1 comment:

  1. মনছোঁয়া মনেরা শারদসাজে তোর সাথে থাকুক সারা জীবন।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)