প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, September 25, 2024

শারদ | ব্রহ্মা যদি | অশোক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

অশোক বন্দ্যোপাধ্যায়

ব্রহ্মা যদি




আমরা বারবার ভাগ করতে চেয়েছি, তাই ধর্মের বিভেদে আলাদা হয়েছে হিন্দুস্থান ও পাকিস্তান।
আবার আমরা আলাদা হতে চেয়েছি, গড়ে উঠল ভাষার ভেদে এই দেশে কত না রাজ্য বা প্রদেশ।
গড়ে উঠলাম ভাই বোনে একই সংসারে আলাদা মন নিয়ে বড় হতেই ভাইয়ে ভাইয়ে হয়ে গেলাম ভিন্ন, আলাদা হাঁড়ির পৃথক সংসারে, চলল পালি মা-বাবার এ ঘরে-ও ঘরে।
এবার আমরা চাই যে হতে আলাদা আবারএই পৃথিবীর যত নারী ও পুরুষে, ভেঙে যাক সংসারের ক্ষুদ্র মৌচাকও, বিশ্বাসে ধরলে চিড় সম্পর্কের ভিত টলে, ফাটল তো আর যায় না জোড়া হিংসা, ঘৃণা দিয়ে!
এসো আজ আকাশতলে ব্রহ্মার বর মাগি
হে ঈশ্বর, পৃথিবীটা দুভাগ করে দাও, এক অর্ধে থাকুক নর অন্য অর্ধে নারী
হে ব্রহ্মাজী, সৃষ্টিকর্তা বিশ্ব সংসারের! অনেক তো করলে সৃষ্টি মায়ার জগতে, নাও না এবার ছুটি
বন্ধ হোক লাগামহীন সৃষ্টির বাড়াবাড়ি।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)