প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, September 25, 2024

শারদ | অবহেলিতা | বিউটি কর্মকার

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

বিউটি কর্মকার

অবহেলিতা


তোমাকে দেওয়া কথা রাখতে পারিনি কখনো।
ফুল ফুটে ঝরে গেছে বহুবার,
তবু সে ফুলে লাগেনি তোমার শিউলি রং।
আকাশে বাতাসে মেঘের যাওয়া আসা
দেখেছি প্রতিদিন,
তবু কখনো ছুয়ে দেখিনি
তোমার মাতৃষ্পর্শ।
থিমের মাঝে কাঁদতে থাকে প্রাণ,
সে সুর আমার কানে পৌঁছায় না।
তুমি আমার বিশেষ চারটি দিন,
অসীম স্বাধীন একমুঠো বাতাস হয়ে
উদ্বেল হয়ে উড়ে বেড়ানোর সুযোগ -
সেখানে কোন নিয়ম থাকে না।
আমি আমাকে নিয়েই ব্যস্ত ভারী,
তাই মুঠোফোনে ভরি শুধুই নিজস্বতা।
ঘরের কোণে মলিনতার প্রদীপ
কাঁদতে থাকে মায়ের মমতা।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)