প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, September 27, 2024

শারদ | একপেশে আইন | নির্মল ভানু গুপ্ত

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

নির্মল ভানু গুপ্ত

একপেশে আইন


টাকা দিয়ে সব কেনা যায়
কিনল শেষে পেঁচা।
তকমা পরা, ঠুলি আঁটা
নাকখানি তার বোঁচা।
 
একখানা চোখ বন্ধ রাখে 
একটা দিয়ে দেখে,
টাকা গুণে থুতু দিয়ে 
এক পাশে তার রাখে।
 
একপেশে তার আচারবিচার
একপেশে তার আইন,
পশুরা তার মুখ চেয়ে রয়
শেয়াল পাতে মাইন।
 
একটা ছাগল পড়তে গেল
শ্যামবাজারের টোল,
হায়না খেল ছিঁড়ে খুঁড়ে
খালি মায়ের কোল।
 
বিচার চাইল পেঁচার কাছে
ছাগল পাঁঠা গাধা,
শেয়াল খেল ঘাড় মটকে
মিছেই গলা সাধা।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)