প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, September 26, 2024

শারদ | প্রেম ও অন্যান্য | মিনহাজ উদ্দিন শপথ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাণু/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতাণু

মিনহাজ উদ্দিন শপথ

প্রেম ও অন্যান্য


প্রেম
 
বৃষ্টির আঁকানো প্রচ্ছদে ভেজে না মাঠ ভিজে যায় যে চোখ
তোমার কাছ থেকে ফিরে এলে বেড়ে যায় তুমুল অসুখ
 
প্রতিশ্রুতি
 
আমার বিশ্বস্ত সকাল নষ্ট করল কে
সবুজের নিকট কথা দিয়েছিলাম যে
 
সম্পর্ক
 
দুটো চোখ কত না কাছাকাছি কত যে রঙে শিহরণ
পরস্পর হয় না দেখা তবু ভালবাসা কত আপন
 
ঢেউ
 
আমার ভেতরে 'আমি' নাই  আছে অন্য কেউ
আলোছায়া ঝঞ্ঝাটে তুমি আমি একই ঢেউ
 

1 comment:

  1. সঙ্ঘমিত্রাOctober 18, 2024 at 9:20 AM

    খুব ভালো লাগলো

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)