বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গল্পাণু/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন,
১৪৩১
শারদ | গল্পাণু
অর্পিতা দাস
অপাঙক্তেয়
"অবসরপ্রাপ্ত বিচারপতি মোতিবাবু চেয়ারে বসে লক্ষ্য করছিলেন। বিষণ্ণ বদনে চরকিদের ফিরতে দেখে, নিজের পকেটের কুপন দুটো ওদের হাতে তুলে দেন—"
প্লাস্টিক কুড়াতে কুড়াতে শানু, "আজ নবমী নারে দিদি?"
"জলদি চল দিদি স্নান করে স্পোর্টিং ক্লাবে যাই, ওরা
ফেরাইড রাইস আর কী যেন খাওয়াবে..."
চরকির চোখ জ্বলজ্বল করে ওঠে।
চরকির চোখ জ্বলজ্বল করে ওঠে।
দামী দামী পোষাকের ভিড়ে গুটিয়ে থাকে ওরা। সামনের জন সরে যেতেই পরিবেশনরত
লোকটি, "কুপন
আছে?"
"যা যা কোথা থেকে সব চলে আসে..."
অবসরপ্রাপ্ত বিচারপতি মোতিবাবু চেয়ারে বসে লক্ষ্য করছিলেন। বিষণ্ণ বদনে চরকিদের ফিরতে দেখে, নিজের পকেটের কুপন দুটো ওদের হাতে তুলে দেন—
***

No comments:
Post a Comment